Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:০৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » কোরবানির ঈদে পশুর চাহিদা মেটাতে বরিশাল জেলায় ৯৩ হাট
৪ June ২০২৫ Wednesday ২:২৪:৫৩ PM
Print this E-mail this

কোরবানির ঈদে পশুর চাহিদা মেটাতে বরিশাল জেলায় ৯৩ হাট


নগর প্রতিনিধি:

কোরবানির ঈদে পশুর চাহিদা মেটাতে বরিশাল বিভাগে বসেছে ৩২৮টি হাট। এর মধ্যে বরিশাল জেলায় ৯৩টি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের হাটগুলোতে এখনও তেমন বিক্রি শুরু হয়নি। তবে হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহনকালে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

হাটগুলোতে মানসম্মত পশু বিক্রি নিশ্চিত করতে বিভাগের ছয় জেলায় ১৩৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ শুরু করেছে। এর মধ্যে বরিশাল জেলায় ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। এ ছাড়া সিটি এলাকার স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে চারটি হাটে কাজ করছে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। 

তথ্য অনুযায়ী, এবার মহানগরসহ বরিশাল জেলায় কোরবানি উপলক্ষে ৭৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এ ছাড়া জেলায় আরও ১৪টি স্থায়ী হাট বসবে। ফলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৯৩টি হাট মিলবে বরিশাল নগরসহ পুরো জেলায়। এর মধ্যে বরিশাল নগরের রূপাতলী, কালিজিরা বাজার ও কাগাশুরায় তিনটি অস্থায়ী ও বাঘিয়া এলাকায় একটি স্থায়ী হাট বসবে। পুরো বরিশাল বিভাগের ছয় জেলায় পশুর হাট বসছে ৩২৮টি। 

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, মানসম্মত পশু নিশ্চিত করতে প্রতিটি হাটের জন্য একটি করে টিম এরইমধ্যে কাজ শুরু দিয়েছে। এ বছর বরিশাল বিভাগে পশুর চাহিদা রয়েছে চার লাখ ৩২ হাজার ৬১১টি। এ চাহিদা স্থানীয়ভাবে পূরণ হয়ে পশু উদ্বৃত্ত থাকবে। 

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুচিকান্ত হাজং জানিয়েছেন, হাটগুলো পশু, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা এবং মহানগর পুলিশ। প্রতিটি হাটেই পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com