Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে লঞ্চ-বাসে প্রশাসনের অভিযান ! লাখ টাকা জরিমানা
১৫ June ২০২৫ Sunday ৮:৩৩:৩০ PM
Print this E-mail this

বরিশালে লঞ্চ-বাসে প্রশাসনের অভিযান ! লাখ টাকা জরিমানা


নগর প্রতিনিধি:

ফিরতি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রম চলমান ছিল।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানান, বরিশাল মহানগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পরিবহনসমূহে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া দাবি হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করা হয় এবং সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার জন্য পরিবহনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৫ টি পৃথক মামলায় সর্বমোট ৯৮ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ৬ টি পরিবহনে যাত্রীদের থেকে অতিরিক্ত আদায়কৃত সর্বমোট ২২ হাজার ৩৫০ টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অপরদিকে সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট হতে কোন লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানগুলোতে জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ বরিশালের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com