Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৬:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা
২৫ June ২০২৫ Wednesday ১২:১২:১৪ AM
Print this E-mail this

জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা


নগর প্রতিনিধি:

বরিশালে তিন ট্রাক চাল কালোবাজারে পাচারের সময় আটক করেছে জনতা। পরে পুলিশ এসে চাল ভর্তি ট্রাক তিনটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর জর্ডন রোডে চাল ভর্তি তিনটি ট্রাক আটক করে স্থানীয়রা। তাঁরা থানায় খবর দিলে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর রুনু সরকার গিয়ে ট্রাক তিনটিকে জব্দ করে থানায় এনেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। জর্ডন রোডের বাসিন্দা মোস্তাফিজুল আলম সজিব বলেন, গতকাল সন্ধ্যায় দেখতে পাই জর্ডন রোডে বসে সরকারি চালের বস্তা এক ট্রাক থেকে আরেক ট্রাকে অদলবদল করছে। তখন তাদের কাছে জানতে চাই এগুলো কিসের চাল এবং কোথায় যাবে?। তখন ট্রাক চালক ও তাদের সাথে থাকা সদস্যরা একেকজন একেক বক্তব্য দিচ্ছে। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসার পর জানতে পারি এগুলো ওএমস’র চাল। যেটা বরিশাল সরকারি খাদ্য গুদাম থেকে বের করে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছিলো। তিনটি ট্রাকে মোট সাতটন চাল ছিলো।
ঘটনাস্থলে যাওয়া সাব-ইন্সপেক্টর রুনু সরকার বলেন, স্থানীয়দের দেয়া চাল পাচারের খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাক চালকদের কথা সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক ভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে যাই। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com