Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ৬:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে বাড়ছে ডেঙ্গু: অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা
২৬ June ২০২৫ Thursday ২:৪১:২৪ PM
Print this E-mail this

বরিশালে বাড়ছে ডেঙ্গু: অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা


নগর প্রতিনিধি:

বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। এরমাঝেই হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের। 

মশারীও জুটছে না। হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট। অপরিস্কার বাথরুম। ডেঙ্গু রোগীদের মশারীর নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তব বিপরীত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 

নানাক্ষেত্রে অব্যবস্থাপনা হাসপাতালটিতে। তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। নষ্ট লিফটের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠানামা করতে হয়। এছাড়া অধিকাংশ ফ্যান বিকল। গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয়। 

ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমসিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ৪২৪ জন। বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬ শ ৭৯ জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com