Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১:২৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার
২৬ June ২০২৫ Thursday ৯:০৩:০১ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় হালিমা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা আবুল বাশারের স্ত্রী।

মির্জাগঞ্জ থানা পুলিশ জানায়, হালিমা বেগমের দায়ের করা মামলার বিপরীতে একই গ্রামের আব্দুল মজিদ হাওলাদার (৪৫) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় একটি পাল্টা মামলা করেন। তারই প্রেক্ষিতে হালিমাকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালের ১৯ জানুয়ারি হালিমা বেগম মির্জাগঞ্জ থানায় আব্দুল মজিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মজিদ তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক তার পড়নের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে।

তদন্তে নেমে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সরেজমিন তদন্ত শেষে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। তবে বাদী হালিমা আদালতে আপত্তি জানান এবং মামলাটি সিআইডিতে পাঠানো হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর সিআইডিও একইরকম চূড়ান্ত রিপোর্ট দেয় যেখানে বলা হয়, হালিমার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত ৩৩ নম্বর আদেশে মজিদ হাওলাদারকে মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেন।

অব্যাহতির পর আব্দুল মজিদ সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে হালিমা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে ২০২৫ সালের ১৯ জুন মির্জাগঞ্জ থানায় একটি পাল্টা মামলা করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, বিষয়টি আদালতের নির্দেশনার ভিত্তিতে রুজু হয়েছে। বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com