Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১:২৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লা*শ উদ্ধার, স্বজনদের দাবি ধ*র্ষ*ণের পর হ*ত্যা
২৮ June ২০২৫ Saturday ৯:১৯:২৫ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লা*শ উদ্ধার, স্বজনদের দাবি ধ*র্ষ*ণের পর হ*ত্যা


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে জোহরা মুগ্ধ নামে ষষ্ঠ শ্রেণির (১৪) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ঐ শিক্ষার্থীর খালার দাবি ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামে ঐ শিক্ষার্থী তার দাদী রোকেয়া বেগমের সঙ্গে বসবাস করেছিল। গতকাল সন্ধ্যায় তার দাদী ঐ শিক্ষার্থীকে বাসায় একা রেখে পান খাওয়ার জন্য অন্য বাসায় চলে যান। তখন ঐ শিক্ষার্থী পড়ার টেবিলে ছিল এবং তার কয়েক ঘন্টা পর দাদী বাসায় আসলে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সঙ্গে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঐ শিক্ষার্থীর খালা উপমা পারভিন খাদিজা বলেন, আমার বোনের মেয়ে আত্মহত্যা করেনি বরং তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। বেশ কয়েকমাস যাবত তার ফুফাতো ভাই সাকিল ও সাজিত বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। একদিন ঐ শিক্ষার্থী গোসল করতে গেলে ওর ফুফাতো ভাইরা গোপনে তা ভিডিও করে রাখে এবং যা দিয়ে বিভিন্ন সময়ে তাকে যৌন হয়রানি করে তারা। এছাড়া বাড়ির সামনে থাকা শামীম নামে এক ব্যক্তিকে দিয়ে দাদী রোকেয়া বেগম বিভিন্ন ভাবে পড়াশোনার বিষয়ে ঐ শিক্ষার্থীকে বুঝাতে চাইলে সেও সেই সুযোগে শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে জানান তার খালা।

এছাড়া তিনি আরো বলেন, তার বোনের মেয়ে বিভিন্ন সময় ফোন দিয়ে তার ফুফাতো ভাইদের বিষয়ে বিভিন্ন কথা বলতো এবং তার দাদীর কথাও বলতো আর কান্না করতো।

মামাতো ভাই আশিকুল ইসলাম সিয়াম বলেন, শুক্রবার রাত ২টার সময় ঐ শিক্ষার্থীর দাদী রোকেয়া বেগম ফোন দিয়ে বলে জোহরা মুগ্ধ গলায় ফাঁস দেয় ঐ শিক্ষার্থী। কিন্তু ঘটনা ঘটে রাত দশটার দিকে আর আমাদের জানায় রাত ২টায়। আর এটি কোনভাবেই আত্নহত্যা হতে পারে না। আমরা এই হত্যার বিচার চাই।

তবে এ বিষয়ে জানতে তার দাদী রোকেয়া বেগমের মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্নহত্যা সে বিষয়ে এখনি বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

উল্লেখ্য, জোহরা মুগ্ধের বয়স যখন পাচ বছর তখন পারিবারিক অসচ্ছলতার কারণে ২০১৬ সালে তার বাবা ও মা মালয়েশিয়া যান, ২০১৮ সলে মালয়েশিয়ার থাকাকালীন অবস্থায় পারিবারিক কলহের জেরে জোহরা মুগ্ধের মা সাজেদা ই বুলবুল খুন হন। মুগ্ধের বাবা সাহাজাদা সাজু বর্তমানে মালয়েশিয়ান জেল হাজতে আছেন। এরপর জোহরা মুগ্ধ তার নানী মমতাজ বেগমের কাছেই থাকেতেন। জোহরা মুগদের দাদী রোকেয়া বেগম ২০২৩ সালে তার কাছে নিয়ে যান এবং সেখানের স্কুলে ভর্তি করিয়ে দেয় , সেখানেই পড়ালেখা করেন জোহরা মুগ্ধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com