Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ৫:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ
৩ July ২০২৫ Thursday ৮:০৫:৩১ PM
Print this E-mail this

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ


আমাদের বরিশাল ডেস্ক:

জনগনের ব্যবহার্য পুকুর দখলের প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয় তা অত্যন্ত দুঃখজনক।

তিনি অবিলম্বে সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন।

সাংবাদিক আকতার ফারুক শাহীন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সাধারণ সম্পাদক।

বিএমএসএফ’র বিবৃতীতে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত) ও সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরিন আজ বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে (সিআর নং ১৩৮৯) ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনকে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে একমাত্র আসামি সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে সমন জারি করে আগামী পহেলা সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এরপূর্বে বাদীর বিরুদ্ধে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে’ শিরোনামে ২০২৪ সালের ১১ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।

বিএমএসএফ’র বিবৃতীতে উল্লেখ করা হয়, বাদী শিরিন যে দলিল মুলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত। সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com