Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শেবাচিম হাসপাতাল থেকে পালাল ডা*কা*তি মামলার আসামি
৩ July ২০২৫ Thursday ১১:০৬:৫১ PM
Print this E-mail this

শেবাচিম হাসপাতাল থেকে পালাল ডা*কা*তি মামলার আসামি


নগর প্রতিনিধি:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে ডাকাতি মামলায় গ্রেফতারকৃত মোঃ সুজন বেপারি ( ২৫) নামে এক আসামি পালিয়ে গেছে।

বুধবার ( ২রা জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মেডিসিন ইউনিট -২ এর অধীনে চতুর্থ তলা থেকে আসামি পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ সুজন বেপারি মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ওরফে কালাম বেপারির ছেলে।

সুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানাধিন সরশী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাজহারুল আলম বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা হয়েছে। পালাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান। আসামিকে আমরা পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ সদস্যদের হাতে বুঝিয়ে দিয়েছিলাম, তারাই দায়িত্বে ছিল।”

এর আগে, গত রোববার (২৯ জুন) রাত ১২টার দিকে সরশী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাজহারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতি মামলার আসামী মোঃ সুজনকে গ্রেপ্তার করে। তিনি পরদিন সকাল ৯ টায় অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার (২রা জুলাই) সকাল ৭ টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ বলেন- আপনি (প্রতিবেদক) জানলেন কিভাবে? ঘটনা সত্য। আমি হাসাপাতালে গিয়েছিলাম। ডাকাতি মামলার আসামী মোঃ সুজন খুব চতুর। তিনি অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন বলেন, বাকেরগঞ্জ থানাধিন সরশী থেকে ডাকাতি মামলার আসামী মোঃ সুজনকে আটক করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com