Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৬:১৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সাংবাদিকের বিরুদ্ধে মামলাঃ বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
৫ July ২০২৫ Saturday ১২:০৭:৩২ AM
Print this E-mail this

সাংবাদিকের বিরুদ্ধে মামলাঃ বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ


খবর বিজ্ঞপ্তি:

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা করেছেন পদ স্থগিত বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।
এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেলসহ প্রেসক্লাব কার্যকরী সংসদ নেতৃবৃন্দ এবং সদস্য/সহযোগী সদস্যবৃন্দ।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন একজন পেশাদার সাংবাদিক। সংবাদ প্রকাশের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরাপরাধ দাবি করে শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা করেছেন।
আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি নিরপরাধ হলে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনি মহল আপনার সাংগঠনিক সম্পাদকের পদসহ দলীয় সকল পদ-পদবী কেনো স্থগিত করলো ? সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তবে আপনার পদ স্থগিত করাটাও কী বিএনপির ভুল এবং উদ্দেশ্যমূলক ছিল ? প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনরুপ তদন্ত না করেই কি দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যাবস্থা নিয়েছিল ?
আমরা মনে করি বিলকিস আক্তার জাহান শিরিন ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা নিতেই পেশাদার সংবাদকর্মী আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। এমন কর্মকাণ্ড তাঁর মত একজন বিচক্ষণ নেত্রীর মানায় না।
আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি এবং প্রহসনমূলক মামলা তুলে নিয়ে অবাধ সাংবাদিকতায় সহায়ক হবেন। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com