Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৪:৩২ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা- কলাপাড়ার ৪ জন
৭ July ২০২৫ Monday ৪:৪৫:৫২ PM
Print this E-mail this

পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা- কলাপাড়ার ৪ জন


সৈয়দ রাসেল, কলাপাড়াঃ পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটিতে কলাপাড়া উপজেলার চারজন সদস্য পদে স্থান করে নিয়েছেন। ছবির ক্রম অনুসারে চারজন হলেন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম। রবিবার (৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশিত হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে পেশা পরিচালনা করছেন। সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী রাখা রয়েছে ৬ জনকে, তারা হলেন মোঃ বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মোঃ সাইমুম ইসলাম, জিনাত জাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রবিউল ইসলাম মোঃ সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মোঃ আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মোঃ রাসেল গাজী, মোঃ জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো: ইলিয়াস, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজিব আকন, এইচ, এম, মাসুদুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মোঃ নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মোঃ মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।

জেলা কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালীর সকল সাংগঠনিক বিস্তৃতি ঘটাবো ইনশাল্লাহ। এ লক্ষ্যে আমরা পটুয়াখালীর সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কমিটি গঠনের জন্য কাজ করব। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের মধ্যে কাজ করব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com