Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরের আলিফ ঢাকার সবুজবাগ থেকে নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন
১০ July ২০২৫ Thursday ১১:১৬:২৭ AM
রাজাপুরের আলিফ ঢাকার সবুজবাগ থেকে নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব ঢাকার সবুজবাগ থানাধীন ওহাব কলোনী এলাকা থেকে মোঃ আলিফ হোসেন (১৮) নামের এক যুবক গত ২৮ জুন, শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ওহাব কলোনীতে কর্মরত ছিলেন। ওই দিন কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আলিফ হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামে। তার পিতা মোঃ রিপন তালুকদার ও মাতা মোসাঃ মারুফা আক্তার। ছেলের খোঁজ না পেয়ে গভীর উদ্বেগে দিন পার করছেন পরিবারটি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ আলিফ হোসেনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ-০১৭২৯৭৬৬১২৭
নিখোঁজ আলিফ হোসেনকে খুঁজে পেতে সহযোগিতার জন্য পরিবার ও স্থানীয়রা সকলের প্রতি উদার মানবিক সহায়তা কামনা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী