Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:১৩ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে আজিজুল
১০ July ২০২৫ Thursday ১১:২১:১৫ AM
Print this E-mail this

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে আজিজুল


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল , পিতা সুলতান আহমদ, এক সময় ছিলেন পৌর এলাকার পরিচিত মুখ একজন ভিক্ষুক। তবে এখন থেকে আর ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না তিনি।

ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজিজুল কে পৌরসভার মাছ বাজারে নবনির্মিত ওয়াশজোন ও ব্রেস্ট ফিডিং কর্নারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, আজিজুল সাহেব এখন কর্ম করে জীবিকা নির্বাহ করতে চান। আমরা পৌরবাসীকে অনুরোধ জানাচ্ছি, তিনি যাতে পুনরায় ভিক্ষাবৃত্তিতে না জড়ান, সেজন্য তাকে আর ভিক্ষা না দিয়ে তার নতুন দায়িত্ব পালনে সহযোগিতা করুন।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই ধরণের পুনর্বাসন কর্মসূচি সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com