Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ১০:৪৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন
১১ July ২০২৫ Friday ২:৩৭:৪৪ PM
Print this E-mail this

কাঠালিয়ায় ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন


ঝালকাঠি প্রতিনিধিঃ –

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পুকুরটির মালিক স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রদল নেতা মো. মামুন পোদ্দার। গত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন পোদ্দার দীর্ঘদিন ধরে তার পুকুরে দেশীয় ও বিদেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে মামুন পুকুরে এসে দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

ক্ষোভ প্রকাশ করে মামুন পোদ্দার বলেন, “এটা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি আমার কয়েক বছরের শ্রমের অপচয়। যারা এই কাজ করেছে তারা একজন মৎস্যচাষির জীবিকার উপর নির্মম আঘাত হেনেছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মামুন পোদ্দার বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com