বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে দেখেছেন।
রোববার (২০ জুলাই) সকালে তিনি জেলার ভীমরুলি ও আটঘর কুড়িয়ানা এলাকার পেয়ারা উৎপাদনের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখে আমি মুগ্ধ। আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না। এখান থেকে পেয়ারা রফতানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেয়ার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘ভীমরুলি ও আটঘর কুড়িয়ানা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল। এখানকার ভাসমান বাজার ও পেয়ারা চাষাবাদ অত্যন্ত মনোমুগ্ধকর। এটি বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি ও অর্থনীতির ধারাবাহিকতা।’
রাষ্ট্রদূতের এই সফরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান এবং বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাসের সেক্রেটারি এ কে এম সাইদাদ হোসাইন উপস্থিত ছিলেন।
ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রফতানির সম্ভাবনা যাচাই করতে এসেছেন। তারা সম্মতি দিলে আমরা পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রফতানির উদ্যোগ নেব।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার