বরিশাল বিএনপি নেতা ও সাবেক এমপি মেজবাউদ্দিনকে ফরহাদকে গালিগালাজ করাসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। হিজলা-মেহেন্দিগঞ্জ (বরিশাল-৪) আসনের সাবেক এই এমপি গাজীপুরে অবস্থানকালে বৃহস্পতিবার অপরাহ্নে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। এর আগে বুধবার নিজের সংসদীয় এলাকায় দলীয় ঘরানার প্রতিপক্ষের চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিনের মাথায় তাকে ফোন করে হুমকি দেওয়া হলো। এই হুমকি প্রদানের ঘটনায় বৃহস্পতিবারই আইনগত ব্যবস্থাগ্রহণ করেছেন তিনি। মুঠোফোনে হুমকি প্রাপ্তি এবং সাধারণ ডায়েরি করার বিষয়টি ভুক্তভোগী বিএনপি নেতা বরিশালটাইমসকে নিশ্চিত করেন।
সাবেক এমপি ফরহাদ অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি গ্রুপ হিজলা-মেহেন্দিগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এই গ্রুপটি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের বিরুদ্ধে বিএনপি নেতা সরব থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন। এবং সর্বশেষ বুধবার তাদের চাঁদাবাজির ১০ কোটি টাকার ভাগাভাগি নিয়ে ফেসবুকে লেখালেখিও করেন তিনি।
ধারণা করা হচ্ছে, ফেসবুক লেখালেখির কারণে সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিনের ওপর চাঁদাবাজরা সংক্ষুব্ধ হয়েছেন। এবং তাদের মধ্যে কেউ ০১৩১৯-২৮৭০৬৫ নম্বর থেকে বুধবার বেলা ১২টা ৩৫ মিনিটে বিএনপি নেতার ০১৭১১-৩৪৯৮৯১ নম্বরে ফোন করে গালিগালাস করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন।
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তার কর্মী-অনুসারীরা। এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার জোর দাবিও জানানো হয়েছে।
সাবেক এমপি মেজবাউদ্দিন জানান, মুঠোফোনে হুমকি প্রদানের সময় তিনি গাজীপুরে অবস্থান করছিলেন, তখন প্রাইভেটকারযোগে তার শিল্প প্রতিষ্ঠানের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় অপরিচিত ওই নম্বরটি থেকে ফোনে এবং তিনি তা সাথে সাথে রিসিভ করা মাত্রই অপরপ্রান্ত থেকে শুরু হয় গালিগালাস। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট টঙ্গী পশ্চিম থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বরিশাল বিএনপি নেতার সাধারণ ডায়েরি গ্রহণের বিষয়টি বরিশালটাইমসকে মুঠোফোনে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিব। পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তের জন্য মাঠপর্যায়ের এক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার