Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৩৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর আবার হামলা
২৬ July ২০২৫ Saturday ১:০৪:৩২ AM
Print this E-mail this

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর আবার হামলা


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তোফাজ্জেল।

অভিযোগ অনুযায়ী, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তোফাজ্জেল হোসেনের পথ রোধ করেন প্রতিবেশী ইব্রাহীম হাওলাদার, আবদুল হাই ছাড়া আরও দুজন। তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিমন হোসেনের করা একটি মামলা তুলে নিতে চাপ দেন। তোফাজ্জেল এতে রাজি না হলে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। তোফাজ্জেল হোসেন বলেন, ‘একটি মামলা তুলে নিতে বলেছিল তারা। আমি রাজি না হওয়ায় আমাকে বেদম মারধর করেছে।’

লিমনের বাবা আরও দাবি করেন, ইব্রাহীম ও আবদুল হাই জমিসংক্রান্ত বিরোধে আগেও তাঁকে আক্রমণ করেছেন। ২০১৯ সালের ৬ এপ্রিল এমনই এক ঘটনায় তাঁর স্ত্রী হেনোয়ারা বেগম থানায় মামলা করেন। যার রায়ে আদালত ইব্রাহীমকে দুই বছর এবং আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেন। ২০২৪ সালে এক মাস কারাভোগের পর ইব্রাহীম হাওলাদার জামিনে বের হয়ে তাঁদের (লিমনের পরিবার) হুমকি দিয়ে আসছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে রাজাপুর উপজেলার সাতুরিয়ায় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র‍্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন হোসেন। ঘটনার পর র‍্যাব তাঁর বিরুদ্ধেই মামলা করে। সেই মামলায় ইব্রাহীম হাওলাদার ছিলেন র‍্যাবের পক্ষে প্রধান সাক্ষী।

লিমন হোসেন বলেন, ‘আমার পরিবারের ওপর বারবার হামলা হচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইব্রাহীম হাওলাদার বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধ থেকেই এসব অভিযোগ করা হচ্ছে। থানায় দেওয়া অভিযোগটি ভিত্তিহীন।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com