Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ঝুঁকিপূর্ণ সেতু: দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী, দ্রুত সংস্কারের দাবি
৩০ July ২০২৫ Wednesday ১১:০৩:৪৬ PM
Print this E-mail this

রাজাপুরে ঝুঁকিপূর্ণ সেতু: দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী, দ্রুত সংস্কারের দাবি


রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুত মারা খালের ওপর থাকা সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, ফলে কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

জানা গেছে, সেতুটির প্লেট নড়বড়ে হয়ে গেছে, রেলিং ভেঙে পড়েছে, আর নিচের কাঠামো প্রায় ধসে পড়ার অবস্থায়। প্রতিদিন এই সেতু দিয়ে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ পারাপার হন। কিন্তু সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, “আমার বাড়িও এই সেতুর অপর পাশে। প্রতিদিন শিক্ষার্থীরা ভয়ে ভয়ে এই সেতু পার হয়। সেতুটি যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তবে খালের ওপারে থাকা প্রায় ৪০-৪৫টি পরিবারের শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সেতুটি সংস্কারে আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে সেতু পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন এলাকাবাসী।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও খালের ওপারে বসবাসকারী পরিবারগুলো। তারা বলেন, এটি শুধু একটি সেতু নয়, বরং পুরো একটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনরেখা। সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কারে অবহেলা করা হলে অচিরেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অবিলম্বে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও এলজিইডির হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসী জানান, “আমরা আর কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চাই না, চাই একটি নিরাপদ চলাচলের সেতু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com