Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৬:৪০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে নববধূকে অ*প*হ*রণ করে ১৮ দিন আটকে রেখে ধ*র্ষ*ণ
৩১ July ২০২৫ Thursday ১০:৩১:২৮ PM
Print this E-mail this

মুলাদীতে নববধূকে অ*প*হ*রণ করে ১৮ দিন আটকে রেখে ধ*র্ষ*ণ


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে এক নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে নববধূকে অপহরণ করা হয়েছিল বলে জানান তাঁর অভিভাবকেরা। সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের করিম সরদারের ছেলে শরীফ হোসেন ও তাঁর সহযোগীরা ওই নববধূকে অপহরণ করে বলে অভিযোগ করেন নববধূর মা-বাবা। এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে ১৪ জুলাই মুলাদী থানায় মামলা করেন।

নববধূর মা জানান, বিয়ের আগে থেকেই শরীফ হোসেন প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। নিরাপত্তার কথা চিন্তা করে মেয়ের সম্মতি নিয়ে গত ১০ জুন বিয়ে দেন। বিয়ের পরও কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন শরীফ। গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার থেকে বাড়ি ফেরার পথে শরীফ ও তাঁর সহযোগীরা জোড়পূর্বক নববধূকে তুলে নেন। ওই সময় নববধূর সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান অপহরণকারীরা। পরে শরীফ ওই দিন রাতেই জোর করে নববধূকে বিয়ের চেষ্টা করেন। বিয়েতে রাজি না হওয়ায় শরীফ ১৮ দিন তাঁদের বাড়িসহ বিভিন্ন স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন।

ঘটনার পরপরই শরীফ হোসেন অপহৃত নববধূর সঙ্গে সাজানো বিয়ের ঘটনার একটি ভিডিও জনৈক যুবকের কাছে পাঠান। ওই যুবক বিষয়টি নববধূর মা-বাবাকে জানালে তাঁরা অপহরণের বিষয়টি জানতে পারেন।

পরদিন ১৪ জুলাই নববধূর মা বাদী হয়ে শরীফ হোসেন, তাঁর বাবা করিম সরদার, মা মেলেনী বেগম, ভাই আরিফ সরদারসহ আটজনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেনের নেতৃত্বে আজ বিকেলে চরমালিয়া এলাকা থেকে নববধূকে উদ্ধার করেন। এ সময় শরীফ, তাঁর মা-বাবা ও সহযোগীরা পালিয়ে যান বলে জানায় থানা-পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত নববধূকে উদ্ধার করা হয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পাঠানোর প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com