Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের অভিযোগে গ্রেপ্তার বিএনপি সভাপতির ছেলে
১ August ২০২৫ Friday ৫:৩৪:০৯ PM
Print this E-mail this

চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের অভিযোগে গ্রেপ্তার বিএনপি সভাপতির ছেলে


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মীর্জাগঞ্জে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার অভিযোগে বিএনপির এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রাসেল মৃধা (৪৫)। তিনি উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মৃধার নামে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।

মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রাসেল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com