Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৮:৪৯ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ
২ August ২০২৫ Saturday ৫:৫৫:১৪ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহম্মেদ এর বিরুদ্ধে মাদ্রাসার রেইনট্রি গাছ কাটার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কাজী বশির আহম্মেদ উপজেলার পত্তাশি ইউনিয়নের ৩৬ নং কাসেম সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩৬নং কাসেম সরদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদ তার স্কুল সংলগ্ন পশ্চিম চরনী পত্তাশী রহিমউদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার নামীয় দখলীয় রেকর্ডীয় সম্পত্তির বড় রেইনট্রি গাছ কাটার উদ্দেশ্য গাছের ডালপালা কর্তণ করেন।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট খবর পেয়ে স্থানে গিয়ে প্রধান শিক্ষক কাজী বশির আহমেদকে গাছকাটার বিষয় জিজ্ঞাসা করলে তখন তাকে সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ কে অকথ্য, কর্কশ, বদমেজাজ ভাষায় গালিগালাজ করেন এবং বলেন যে এ জায়গা মাদ্রাসার নয় আমি গাছ কাটবো, চোখ নিচু করে কথা বলো।

গাছ কাটার কারনে মাদ্রাসার কর্তৃপক্ষরা ৩৬ নং কাসেম সরদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম জানান, আমাদের মাদ্রাসার রেকর্ডীয় সম্পত্তির বড়বড় রেইনট্রি গাছগুলো কাটার খবর পাইলে আমি তাৎক্ষনিক প্রধান শিক্ষক কাজী বশির আহমেদের কাছে আসলে তখন গাছ কাটার বিষয় জিজ্ঞাসা করলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি তদন্তসাপেক্ষে আইনগত ভাবে তার বিচার চাই ।

এই বিষয় প্রধান শিক্ষক কাজী বশির আহম্মেদ বলেন, উপজেলা থেকে কয়েকটি আমের চারা দিয়েছে স্কুলে। সেই আমের চারা স্কুলের পাশে রোপন করি এবং চারাগুলো রক্ষা করতে বেড়া দেওয়ার জন্য গাছের ডালপালা কাটি। এই সম্পত্তি যে মাদ্রাসার সেটা আমার জানা নাই।

মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ জানান, আমি শুনেছি মাদ্রাসার দখলীয় রেকর্ডীয় সম্পত্তির রেইনট্রি গাছগুলো কাটার উদ্দেশ্য ডালপালা কর্তণ করেন স্কুলের প্রধান শিক্ষক কাজী বশির আহমেদ।

আমি সহ আমার শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বাজে মন্তব্য করেন বলে শুনেছি। আমি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, এই বিষয় উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মদ আলী জানান, মাদ্রাসার গাছ কাটার বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com