Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৬:১১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিশের প্রার্থী ঘোষণা
৯ August ২০২৫ Saturday ৮:৩৩:২৪ PM
Print this E-mail this

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিশের প্রার্থী ঘোষণা


নগর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে খেলাফত মজলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। এ সময় তিনি বিভাগটির ২১টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। 

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখাসহ প্রশাসনিক সব কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখারও দাবি জানিয়ে বলেন, দেশের সব বিভাগেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশাল বিভাগের প্রার্থী ঘোষণা হলো। ইসলামি জোট হলে জোটভুক্ত দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে সে সিদ্ধান্ত নেওয়া হবে। জোট না হলে এই তালিকাই বলা চলে চূড়ান্ত। 

বিভাগের ২১টি আসনের যারা প্রার্থী হচ্ছেন তারা হলেন- বরিশাল-১ অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল-২ মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-৩ অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল-৪, বরিশাল-৫ অধ্যাপক এ. কে. এম. মাহবুব আলম, বরিশাল-৬ অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান, বরগুনা-১ অ্যাডভোকেট মো. জাহাঙ্গির হোসাইন, বরগুনা-২ অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, পটুয়াখালী-১ অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী-২ মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী-৩ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী-৪ ডা. জহির আহম্মেদ, ঝালকাঠী-১ মাওলানা মইনুল ইসলাম, ঝালকাঠী-২ ডা. মো. ছিদ্দিকুর রহমান, ভোলা-১ অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন, ভোলা-২ মাওলানা শামসুল আলম, ভোলা-৩ মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা-৪ ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর-১ হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর-২ মাওলানা আবদুল গফ্ফার পিরোজপুর-৩ অধ্যাপক মোতালেব হোসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com