Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১:০৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১৮ August ২০২৫ Monday ২:২০:৫৪ AM
Print this E-mail this

ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা


অনলাইন নিউজ ডেস্ক:

ব্যাংকঋণের নামে ৬৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ডেলটা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফারুক আহমেদ, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং সাউথইস্ট ব্যাংকের শীর্ষ পর্যায়ের ১৩ কর্মকর্তাসহ মোট ১৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলায় বলা হয়, ‘দ্য ডেলটা অ্যাকসেসরিজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে নয়টি হিসাবের মাধ্যমে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ টাকা ঋণ নেয়। সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত এ ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৯১ কোটি টাকা পরিশোধ করা হলেও বাকি ৬৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

দুদকের অভিযোগে আরও বলা হয়, ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে আসামিদের সহায়তা করেন। ফলে ঋণের শর্ত পূরণ না করেই বিপুল পরিমাণ অর্থ ছাড় হয় এবং পরে সেটি আত্মসাৎ করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—ডেলটা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাঁদের মধ্যে রয়েছেন এক্সিকিউটিভ অফিসার ইমাম বোখারী, এভিপি মোজাম্মেল হক, এভিপি মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর, এসইভিপি নাসিম সিকান্দার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সরদার হাজ্জাজ, ইভিপি আব্দুর রহমান চৌধুরী, এফএভিপি শিল্পী রানী দাস, এভিপি শ্যামল কুমার চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের।

দুদক জানিয়েছে, ব্যাংক কর্মকর্তাদের অবহেলা, অনিয়ম এবং যোগসাজশের কারণে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com