Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৪:৩৩ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার দুই আসামী র‍্যাবের হাতে গ্রেফতার 
১৯ August ২০২৫ Tuesday ৪:০৭:০২ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার দুই আসামী র‍্যাবের হাতে গ্রেফতার 


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা যায়, সোমবার র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানা নওয়াপাড়া এলাকা থেকে পশ্চিম বালিপাড়া গ্রামের মোঃ জলিল সেপাইর ছেলে রাকিব সেপাই (২২) ও মৃত নুরুজ্জামান খানের ছেলে জসিম খান (২০)কে গ্রেফতার করে। 

আসামীরা দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীদের সোমবার রাতেই ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

আহত আব্দুল হাই খানের ভাই জাহিদুল খান বলেন, দুই মাদকসেবী ও সন্ত্রাসী রাকিব সেপাই ও জসিম খান আমার ভাইয়ের কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে দেয় এবং দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় ৭ আগষ্ট রাকিব সেপাই ও জসিম খানের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করি। 

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাটি হওয়ার পর র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। তারা গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠায়। 

উল্লেখ্য, উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল হাই খানের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী রাকিব সেপাই ও জসিম খান তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ০৩ আগষ্ট ব্যবসায়ী আব্দুল হাই খানকে পশ্চিম বালিপাড়া এলাকায় আসামীরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে দেয় ও দাও দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম বালিপাড়া এলাকায় মাদকসেবীদের নিয়ে আড্ডা ও নেশার টাকার জন্য চুরিসহ চাঁদা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com