Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
১৯ August ২০২৫ Tuesday ৬:৫৫:৪২ PM
Print this E-mail this

বাউফলে কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. নজরুল মাতব্বর (৫৪) নামের এক কৃষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ আপন ভাইদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কর্পূরকাঠি গ্রামের মৃত সিদ্দিক মাতব্বরের ৪ ছেলে। এর মধ্যে নজরুল মাতব্বর সবার বড়।  পৈতৃক জমি সমান ভাগে ভাগ করে ৪ ভাই চাষাবাদ করছে। কিন্তু জমি নিয়ে অন্য পক্ষের সঙ্গে বিরোধ থাকায় আদালতে মামলা চলমান।

ঘটনার দিন মঙ্গলবার সকালে নজরুল জমিতে চাষাবাদ করতে গেলে তার মা জয়নব বিবি জমি ভাগ করে চাষাবাদ করতে নিষেধ করলে নজরুল মা জয়নব বিবির ওপর ক্ষুদ্ধ হয়ে মারধর করেন। 

এ খবর পেয়ে ছোট ভাই, আবু তাহের, মাইনুল ইসলাম ও মোজ্জাম্মেল নজরুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। গাছে বাঁধা দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে মা জয়নব বিবি বলেন, নজরুল জোর করে তিন ছেলের ভাগের জমি চাষ করে আমি নিষেধ করলে বড় ছেলে নজরুল আমাকে মারধর করে।

ছোট ভাই আবু তাহের জানায়, বড় ভাই নজরুলকে গাছে বেঁধে কেউ নির্যাতন করেননি। কৌশলে গাছের সঙ্গে নিজকে বেঁধে আমাদের ফাঁসাতে চায়। এ ঘটনার বড় সাক্ষী মা।

ছোট ভাইদের অভিযোগ, মামলায় বড় ভাই নজরুল মাতব্বর কোন খরচ বহন করেন না।

মাকে মারার অভিযোগ অস্বিকার করে বড় ভাই নজরুল বলেন, আমার অংশের জমি চাষ করতে গেলে আবু তাহের, মাইনুল, মোজাম্মেল তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, কৃষক নজরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামের অপর ভাইদের ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিস্তারিত জেনে আইন ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com