Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৫:৫৪ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ৭, জরিমানা ৩ লাখ
২০ August ২০২৫ Wednesday ৮:৪৯:১৮ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ৭, জরিমানা ৩ লাখ


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানিতে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে আটক করে তিন লাখ টাকা জরিমানা করেছেন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়। ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েন। অভিযানে ব্যবহৃত ড্রেজারগুলো ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের জিম্মায় রাখা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম, ইসমাইলের ছেলে মো. হাফিজ, বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান এবং মো. শাহজাহান খানের ছেলে মো. মিজান খান, কৃষ্ণনগর গ্রামের মো. মোকাম্মেল তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার, নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মো. শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন এবং ইন্দুরকানি উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মো. লিটন খান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com