Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৬:০৬ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কু*পি*য়ে জ*খ*ম
২৩ August ২০২৫ Saturday ২:৫৪:৪০ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কু*পি*য়ে জ*খ*ম


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো: আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে পরকীয়া প্রেমিক। বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের(২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের(৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী যুবক তরুণ বাধা দেয়। এসময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন,আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘ দিন পরকীয়া নিয়ে কয়েকবার সালিশি বৈঠক করেছি। পরে গতরাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে তরুণ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com