Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে ছিনতাইকারী ভাইয়ের চোখ তুলে দিলো অপর দুই ভাই
২৩ August ২০২৫ Saturday ৮:২১:০৬ PM
Print this E-mail this

মুলাদীতে ছিনতাইকারী ভাইয়ের চোখ তুলে দিলো অপর দুই ভাই


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে বাবার কথায় দুই ভাই মিলে আরেক ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক হলেন- সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী (৩৬)। তিনি আশেদ ব্যাপারীর সেজো ছেলে।

পুলিশ জানায়, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের ৮টি মামলা রয়েছে। এ ছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে।

পরিবার ও স্থানীয়রা বলছে- চুরি, ছিনতাই করে জমানো ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার মেজো ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রেখেছিলেন রিপন। এই টাকা, স্বর্ণ ফেরত চাইলে ভাইদের সঙ্গে বিরোধ বাধে তাঁর। এ নিয়ে ঝগড়াঝাঁটির একপর্যায়ে বাবা আশেদ ব্যাপারী রাগের মাথায় রিপনকে মারধর করে চোখ তুলে ফেলার কথা বলেন। বাবার এমন কথা শুনে রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ তুলে ফেলেন।

সাহেবেরচর গ্রামের বাসিন্দা এনামুল হক জানান, রিপন ব্যাপারী পরিবার নিয়ে ঢাকায় থাকে। তিনি বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণা করে মানুষের টাকা ও স্বর্ণালংকার হাতিয়েছেন।

এই টাকা ও স্বর্ণ মেজো ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখতেন বলে দাবি করে আসছিলেন রিপন। প্রায় তিন মাস আগে রিপন ব্যাপারী তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চান। ওই সময় রোকন ব্যাপারী ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কলহ হয়। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠকও হয়েছে।

রিপনের বড় ভাই খোকন ব্যাপারী বলেন, গতকাল শুক্রবার বিকেলে রিপন ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি মেজো ভাই রোকন ব্যাপারীর কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১১টার দিকে রিপন বাড়ি ফিরলে আবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ তুলে ফেলার কথা বলেন। বাবার কথা শুনে রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ তুলে ফেলে।

রিপনের ছেলে আব্দুর রহমান জানান, তাঁর বাবা বিভিন্ন সময় কারাগারে ছিলেন, মানুষের মারধরের শিকার হয়েছেন। তাঁর গচ্ছিত প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা রোকন ব্যাপারী আত্মসাৎ করতে চাইছেন। ওই টাকা ও স্বর্ণ ফেরত চাওয়ায় মারধর করে চোখ তুলে ফেলেছেন তাঁর চাচারা। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে তিনি জানান।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক টিপু সুলতান জানান, গতকাল রাত ১২টার পরে রিপন ব্যাপারী নামের এক যুবককে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তাঁর দুই চোখ সমূলে উৎপাটিত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উৎপাটন করেছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলায় হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com