Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৮:৩৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দুজন গ্রেপ্তার
২৬ August ২০২৫ Tuesday ৬:৪৪:২০ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দুজন গ্রেপ্তার


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন উপজেলার দক্ষিণ শিয়ালকাঠির মো. জাহিদ ও একই এলাকার মো. জিয়াউল ইসলাম জিহাদ। তাঁদের মধ্যে জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি। আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতাল মোড়ে এক নারীকে রিকশাচালক জাহিদ ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক জিহাদ। পরে তিনি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদের কাছে টাকা দাবি করেন। শেষে জিহাদ ফেসবুকে ভিডিওটি প্রকাশ করলে তা পুলিশের নজরে আসে এবং দুজনকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, সাংবাদিক জিহাদ ধর্ষণের সময় কোনোরকম বাধা না দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে কথা বলে ভিডিওটি সরানো হয়েছে।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com