Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:৫২ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম‎
১ September ২০২৫ Monday ৭:১৯:৪১ PM
Print this E-mail this

কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম‎


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সংকট সমাধানে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

দাবি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

‎‎সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

‎‎আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে লেভেল–৪, সেমিস্টার–১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি।

তিনি বলেন, কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। তাই আমরা বাধ্য হয়ে অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।

‎‎তিনি আরও জানান, ভোটাভুটির মাধ্যমে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছেন। প্রশাসনের দেরিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

‎‎সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

‎‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, ভিসি বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাব। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।

‎‎উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। গত ৩১ আগস্ট বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com