বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০ জন।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো: বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৪২ জন, আমতলীতে ৭৪ জন, বেতাগীতে ১১১ জন, বামনায় ২৫৩ জন, পাথরঘাটায় ৪৫৪ জন এবং তালতলীতে ১৪৬ জন।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩৬ জন, বেতাগীতে ৩ জন, পাথরঘাটায় ৩ জন এবং বামনায় ১ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ২৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ৯ জন, পাথরঘাটায় ৭ জন এবং তালতলীতে ২ জন।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯০ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৫৩ জন, আমতলীতে ২ জন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় ১৪ জন এবং বেতাগী ও তালতলীতে ৩ জন করে রোগী ভর্তি রয়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করছে। বৃষ্টি কমলে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘শুধু সচেতনতা নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার