Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৩:০৫ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান ট্রাভেলস এর ধাক্কায় আহত ৪
৫ September ২০২৫ Friday ১২:৫৭:২২ AM
Print this E-mail this

পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান ট্রাভেলস এর ধাক্কায় আহত ৪


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় মঙ্গলবার রাতে চেয়ারম্যান ট্রাভেলস পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহতরা হলেন- আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মমিন হোসেন, শহীদ জিয়া প্রজন্ম দলের সহ-দপ্তর সম্পাদক তাজ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফাহাদ মেহেদী (সাবেক সাধারণ সম্পাদক, দুমকি উপজেলা নবীন দল) এবং তাদের সঙ্গে থাকা আরও একজন স্থানীয় ব্যক্তি।

গুরুতর আহত ফাহাদ মেহেদীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ​স্থানীয়দের অভিযোগ ও ক্ষোভ ​প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে রাস্তার পাশে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, চেয়ারম্যান ট্রাভেলসের বাসগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে ও বেপরোয়াভাবে চলাচল করে, যার ফলে দুমকিতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ​স্থানীয়রা আরও জানান, এই রুটে চলাচলকারী কিংস পরিবহনও ফিটনেসবিহীন গাড়ি ও অপ্রশিক্ষিত চালকের কারণে দুর্ঘটনার জন্য দায়ী।

প্রশাসনের কঠোর নজরদারির অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
​ভুক্তভোগী পুলিশ সদস্য শাহরুখ হোসেন বলেন, “প্রশিক্ষণহীন চালকের হাতে চেয়ারম্যান পরিবহন চলছে। আমিও কিছুদিন আগে এই পরিবহনের বেপরোয়া গতির কারণে দুমকি থানা এলাকায় মারাত্মকভাবে আহত হয়েছিলাম। আমরা আর এই পরিবহনটি দুমকি-বাউফল মহাসড়কে দেখতে চাই না।”

​উল্লেখ্য, গত ২৫শে আগস্ট বাউফলে ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন। ঢাকা-বরিশাল এবং বাউফল রুটে পরিবহনটির বেপরোয়া গতির কারণে অন্তত ১৫টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

দুমকি-বগা-বাউফল রুটেও এটি পাঁচবার দুর্ঘটনার কবলে পড়েছে, যেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরপরও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দৈনিক পটুয়াখালী সংবাদ -কে জানান, তারা চেয়ারম্যান পরিবহনের দুর্ঘটনার বিষয়ে শুনেছেন, তবে এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, পুলিশের ট্রাফিক বিভাগ এ বিষয়ে কঠোর নজরদারি বাড়ালে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com