Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৭ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
১৬ September ২০২৫ Tuesday ১:১৭:২৪ PM
Print this E-mail this

পাথরঘাটায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি নবনির্মিত টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি এসি বাসে ভ্রমণ করছিলেন। সুমন শীল বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে। 

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সিএন্ড বি বাজার এলাকায় দেশীয় অস্ত্র ও অবৈধ বিস্ফোরক নিয়ে রাস্তা অবরোধ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় সুমন শীল ও তার সহযোগীরা। এসময় মামলার সাক্ষীদের ওপর হামলা করে গুরুতর জখম করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর ভুক্তভোগী মো. সোলায়মান বাদী হয়ে আদালতে মামলা করেন। 

র‌্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সুমন শীলকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com