Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৪:৫৭ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
১৬ September ২০২৫ Tuesday ৭:০৯:৩২ PM
Print this E-mail this

জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন


আমাদের বরিশাল ডেস্ক:

বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এত দিন হাসপাতালে ছিলাম।গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।’

আখতারুজ্জামান সম্রাট বলেন, ‘মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন।

এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।’

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বলপ্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর, রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন 
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
তৌহিদ আফ্রিদির জামিন বহাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com