Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ১২:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাতার
২৭ September ২০২৫ Saturday ৯:৫৫:২৫ PM
Print this E-mail this

ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্বশুরবাড়িতে মৃত্যু জামাতার


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হৃদয় হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শ্বশুরবাড়ি বামনা থেকে বরিশালে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি। 

হৃদয় বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের বঙ্কিম হাওলাদারের ছেলে।

মৃতের শ্বশুরবাড়ির স্বজনেরা জানান, তিন আগে সামান্য জ্বর নিয়ে বামনার রুহিতা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন হৃদয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাঁকে প্রথমে বামনা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকেরা। বামনা হাসপাতাল থেকে বরিশাল নেওয়ার পথে রাজাপুর এলাকায় তিনি মারা যান।

মৃতের শ্যালক সাগর হাওলাদার বলেন, ‘গত বছর আমার কাকাতো বোনের সঙ্গে হৃদয়ের বিয়ে হয়েছে। আমার বোনটি এখন অসহায় হয়ে গেছে। স্বামীর শোকে মূর্ছা যাচ্ছে বোন।’ 

ডেঙ্গুর হটস্পট বরগুনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। গত মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০-৩০ জন হলেও চলতি মাসে দৈনিক ৫০-৭০ জন আক্রান্ত হচ্ছে। সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে এ বছর মোট মৃতের সংখ্যা ১১। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা অন্তত ৫৪ জন।

আজ বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে মোট আক্রান্ত হয়েছে ৫১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৪২ জন, বামনায় পাঁচ, বেতাগীতে দুই ও আমতলীতে দুজন। চলতি বছর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭ হাজার ২৮৭ জন। ছাড়পত্র নিয়েছেন ৭ হাজার ১৮৬ জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com