Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১১:৩০ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
৩০ September ২০২৫ Tuesday ৭:২৯:২০ PM
Print this E-mail this

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা


অনলাইন নিউজ ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি দলের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। শুধুমাত্র দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, ‘কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। তবে দল হিসেবে তারা এখনও বৈধ। যেকোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে।’

আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। কারণ নির্বাচন তারা পরিচালনা করছে। কে কোন প্রতীক নিয়ে অংশ নেবে, সেটা কমিশনের এখতিয়ার।’

ড. ইউনূস আরও বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক রয়েছে—এটা আমি মানি। কিন্তু লাখ লাখ সমর্থক আছে—এ দাবির সাথে আমি একমত নই। তারা যে ভোটার, সেই হিসেবে ভোট দেওয়ার অধিকার তাদের থাকবে। তবে ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে এবং এর দায় স্বীকার তো করেনি, বরং সবসময় অন্যকে দোষারোপ করেছে। এমন আচরণ কোনো গণতান্ত্রিক দলের হতে পারে না।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com