Home » পাথরঘাটা » বরগুনা » দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেন গ্রেফতার
৩ October ২০২৫ Friday ৭:৪৫:৫৪ PM
দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেন গ্রেফতার
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:
দীর্ঘদিন আত্মগোপনে থাকা আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আমির হোসেন কে গ্রেফতার করেছে র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ দল।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় স্থানীয় মামুন স্টোর নামের একটি চা দোকান থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মো. আমির হোসেনকে (পিতা-মো. ইসমাইল খান, সাং-রুহিতা, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা) গ্রেফতার করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮, ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার