Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৮:০৩ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়া পৌরশহর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি ঘর ভস্মীভূত
৯ October ২০২৫ Thursday ৮:০০:৩০ PM
Print this E-mail this

কলাপাড়া পৌরশহর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি ঘর ভস্মীভূত


সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের ভাড়া দেওয়া বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে পৌরশহর ওয়ার্ড নং (০২) নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এ ব্যাপারে পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক পনির জানান, পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মজিদ হাওলাদারের বাড়ীতে ভাড়াটিয়া ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী একটি অভিজাত তৈরি পোশাক শোরুমের এ ভাড়া বাসায় তাদের কারিগররা বসবাস ও পোশাক তৈরি করত। তবে এ ঘটনা রাতে হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার মোঃ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনা স্থলে আসি এবং খুবই কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক, আছাদুজ্জামান খান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com