Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ১:২৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা গ্রেফতার
১১ October ২০২৫ Saturday ৬:২৩:১০ PM
Print this E-mail this

ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা গ্রেফতার


অমিত বণিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শুক্লা হাওলাদার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মন্ডলের স্ত্রী, তিনি কীর্ত্তিপাশার প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকা ।

শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানা সূত্রে জানা যায়, আবু হোসেন নামের এক ব্যক্তির দায়ের করা চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদারের এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com