Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৭:১২ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক মাসের জেল
১২ October ২০২৫ Sunday ৭:২৭:৩৯ PM
Print this E-mail this

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক মাসের জেল


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জেলে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

কাউখালীর সন্ধ্যা নদীর সুবিদপুরের বাদামতলা এলাকায় শনিবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করে কাউখালী থানা পুলিশ ও মৎস্য বিভাগ।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে আটক জেলে সুবিদপুর গ্রামের মৃত, আমীর আলীর ছেলে পলাশ হাওলাদার (৪৫),একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল(২৭)কে রবিবার(১২অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাউখালীর পাচটি নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।বার্তা প্রেরক রবিউল হাসান রবিন কাউখালী, পিরোজপুর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com