Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৮:০২ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে সেতুর রেলিং ও পাটাতন ভাঙা, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
১৩ October ২০২৫ Monday ১১:৫৪:৪২ AM
Print this E-mail this

নেছারাবাদে সেতুর রেলিং ও পাটাতন ভাঙা, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদের স্বরূপকাঠি-পিরোজপুর আঞ্চলিক সড়কের গণমান এলাকার সেতুটি এখন ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। মাত্র তিন টন ধারণক্ষমতার পুরোনো এই সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে শত শত ছোট যানবাহন। এর ফলে সেতুটির রেলিং ও পাটাতন ভেঙে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় এটি সম্পূর্ণ নাজুক অবস্থায় আছে।

স্থানীয় বাসিন্দা মো. আবুল বাশার জানান, ৩০ বছর আগে নির্মিত এই সেতুটি এখন একেবারেই অচল। রেলিং ও পাটাতন ভেঙেছে বহু বছর আগে। এখন প্রতিদিনই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।

এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আদনান হোসনাইন বলেন, ‘এরশাদ সরকারের আমলে সেতুটি নির্মাণ করা হয়েছিল। বহু বছর সংস্কার না হওয়ায় এখন এটি সম্পূর্ণ নাজুক। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা অনিবার্য।’

স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মাইনুল হোসেনের মতে, ‘সেতুটির পাটাতন ও রেলিং প্রায় পুরোপুরি ধসে পড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও মুসল্লি এই পথে যাতায়াত করে। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন।’

গতকাল রোববার সরেজমিন দেখা যায়, সেতুর ভাঙা অংশগুলোতে লোহার পাত ও ইট-পাথরের সুরকি দিয়ে সাময়িকভাবে মেরামতের চেষ্টা করা হয়েছে। অনেক স্থানে রড বেরিয়ে আছে। টমটম বা ছোট যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে।

এ বিষয়ে জানতে পিরোজপুর সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সেতুটির অবস্থা খুবই খারাপ। পিরোজপুর সড়ক বিভাগকে দ্রুত মেরামতের জন্য চিঠির মাধ্যমে জানানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com