Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৩:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় মামলায় খালাস পেলেন আসামিরা, কারাগারে বাদী
১৫ October ২০২৫ Wednesday ২:০৫:২৩ PM
Print this E-mail this

বরগুনায় মামলায় খালাস পেলেন আসামিরা, কারাগারে বাদী


বরগুনা প্রতিনিধি:

বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীর সাত দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সেইসঙ্গে মামলার দুই আসামিকে খালাস দেয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এস এম শরীয়ত উল্লাহ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন।

দণ্ডপ্রাপ্ত মামলার বাদীর নাম মো. মিলটন মুন্সি (৫৩)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে তিনি।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মিলটন মুন্সির অস্ট্রেলিয়া প্রবাসী ভগ্নিপতি সুলতান আহম্মেদের জমি দখলের অভিযোগে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন বাদল (৫৫) এবং মো. নাসির উদ্দিন (৫৮) নামে দুজনকে অভিযুক্ত করা হয়। 

পরবর্তীতে থানায় করা সাধারণ ডায়েরি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন আদালত। পরে সাক্ষ্য-প্রমাণে ওই অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে বাদী মিলটন মুন্সিকে সাত দিনের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বলেন, ‘আদালতে বাদী মিলটন মুন্সির দায়ের করা অভিযোগের সাক্ষ্য-প্রমাণে ব্যর্থ হলে তার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। এ কারণে ফৌজদারী কার্যবিধির আইনের ২৫০ এর ২ ধারা অনুযায়ী বাদীকে সাত দিনের কারাদণ্ডসহ অর্থদণ্ড করা হয়। এ ছাড়া অভিযুক্ত দুই ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com