Current Bangladesh Time
Wednesday September ১৬, ২০২৬ ৬:২৫ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ করেছে: শামীম সাঈদী
১৫ October ২০২৫ Wednesday ৬:৪০:৩৮ PM
Print this E-mail this

৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারাই শোষণ করেছে: শামীম সাঈদী


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, গত ৫৪ বছরে এই দেশে শাসক সমাজ যারা ক্ষমতায় এসেছে তারাই আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ দেশ একটি শান্ত পরিবেশে স্বস্তির পরিবেশে ফিরে এসেছে। ৫৪ বছর আগে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যারা এই দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনতা আজ অব্দি আমরা ভোগ করতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা পিআর পদ্ধতি চাই কিন্তু কেউ কেউ মনে করছে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আসলে তা নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোনো দলই ৩০০ আসনে প্রার্থী দিতে পারেনি। একমাত্র জামায়াত ছাড়া।

শামীম সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল। তখনকার শাসক দল তত্ত্বাবধায়ক সরকার বুঝতে চায়নি, বুঝতে পারেনি। কিন্তু আমরা আন্দোলন এবং হরতাল অবরোধের মাধ্যমে বাংলাদেশের সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে সংবিধিবদ্ধ করতে পেরেছিলাম। একইভাবে আজ কেউ কেউ মনে করে পিআর পদ্ধতি কী জিনিস আমরা তা জানি না, আমরা তা বুঝি না এবং জানতেও চাই না। পিআর পদ্ধতি আপনাকে বুঝতে হবে।

তিনি আরও বলেন, আজ আমি নীলতি গ্রামে গিয়েছিলাম, কতিপয় ব্যক্তি হিন্দুদের বাধা দিয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য। নির্বাচন শুরুই হয়নি, এখনই পেশিক্তির ব্যবহার হচ্ছে। এখনই টাকা-পয়সার ছড়াছড়ি হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন করতে চায় বলেই পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com