Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৪:২৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর সম্পাদক খালেক
২৪ October ২০২৫ Friday ৮:০১:৫৮ AM
Print this E-mail this

চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর সম্পাদক খালেক


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং কৃষক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার ।

নতুন কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘরামীকে সভাপতি এবং মোঃ খালেদ হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মিজানুর রহমান (নান্টু বাড়ি) সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম কোতয়াল সাংগঠনিক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা অনুমোদন করা হয়।বিএনপির অন্যতম অঙ্গসংগঠন কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। কৃষকদল মনে করে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com