Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৩:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কেএমসি হাসপাতালে ছিনতাই, থানায় লিখিত অভিযোগ 
২৬ October ২০২৫ Sunday ৮:৩৮:০৮ PM
Print this E-mail this

কেএমসি হাসপাতালে ছিনতাই, থানায় লিখিত অভিযোগ 


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর বাজার রোড এলাকায় অবস্থিত কে.এম.সি হাসপাতালে সেবা নিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার মো: নিফুলা ইয়াসমিন নামের এক নারী। ঘটনাটি ঘটেছে গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক ৬ ঘটিকার সময়। এ বিষয় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নিলুফার ভাই মো: মিজানুর রহমান পরিবার। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর মো: মিজানুর রহমান ও মোসা: নীলুফা ইয়াসমিন তাদের বৃদ্ধ মায়ের সুচিকিৎসার জন্য নগরীর কেএমসি হাসপাতালে ভর্তি করেন।

পরদিন সকালে অর্থাৎ ১৯ অক্টোবর সকাল ৬ ঘটিকায় নিলুফা হাতমুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গলায় পড়ে থাকা সোয়া ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়। 

বিষয়টি হাসপাতালে কর্তৃপক্ষের কাছে জানালে তারা কোন কর্ণপাত না করে উল্টো নিলুফার অসতর্কতা বলে চুপ থাকতে বলে। এরপর নিলুফা ইয়াসমিনের ভাই মো: মিজানুর রহমান ৯৯৯ এ ফোন করে পুলিশের সহয়তা কামনা করেন। 

খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে আমানগঞ্জ ফাঁড়ির দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এছাড়াও ঘটনার বিস্তারিত তুলে ধরে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মো: মিজানুর রহমান। 

এ বিষয় ভুক্তভোগী মো: মিজানুর রহমান বলেন, হাসপাতালের বাথরুমের জানালা ভাঙ্গা এটা একমাত্র তারাই জানে যারা এখানে কাজ করে। এই ঘটনার সাথে হাসপাতালের ম্যানেজার, আয়া, বুয়াসহ সিকিউরিটি গার্ড জড়িত। ছিনতাই কোন ঘটনাটি সাধারণ কোন চুরি নয়, এটা পূর্ব পরিকল্পিত। 

তিনি আরও বলেন, আমার বোনের প্রায় ২লক্ষ টাকার চেইন নিয়ে গেছে সে বিষয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না দিয়ে উল্টো হাসপাতালের ম্যানেজার আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমি তাদের প্রতিষ্ঠানে পুলিশ এনেছি কেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com