Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১:২৩ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
৩১ October ২০২৫ Friday ৪:৫৯:১০ PM
Print this E-mail this

কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে শুক্রবার (৩১অক্টোবর) নেতৃত্ব দেন পিরোজপুর -২ (কাউখালী- ভান্ডারিয়া – নেছারাবাদ) আসনে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।

তিনি কাউখালী হাসপাতাল রোড,দক্ষিন বাজার,উত্ত্র বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট ও গনসংযোগ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

এ সময় আহম্মদ সোহেল মনজুর সুমন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com