Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৫:৩৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ
৩১ October ২০২৫ Friday ৬:২৪:৩০ PM
Print this E-mail this

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাবুগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ


আল আমিন,বাবুগঞ্জ ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রর্থনা করে প্রচারনা করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন ও সদস্য সচিব আরাফাত মৃধা-এর নেতৃত্বে উপজেলার দেহেরগতি, কেদারপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজারে ব্যাপক গনসংযোগ চালানো হয়।

এসময় পথচারী, দোকানপাট, বাজারের ক্রেতা-বিক্রেতা, রিক্সা ও বাস চালকদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আহম্মেদ,বিপ্লব মিস্ত্রি,রাকিব কবিরাজ,সদস্য বেলাল সরদার,শিবু দাস সরকারি কৃষি কলেজ ছাত্রদল সভাপতি সালমান মাহমুদ, আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হৃদয়,বর্তমান সভাপতি মো. সাকিব মল্লিক,বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আসিফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রাহাত দুয়ারী, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন হাওলাদার,বুলবুল হাওলাদার,কাওসার,দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস,রবিউল, নিবিড় হাওলাদার, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ইমরান সজিব, সাধারণ সম্পাদক রুমন সিকদার,আগরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত,পলাশ,আতিক,এমদাদুল,নবাব,সাগর,জালাল, কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির দুয়ারী,সানি মীর,সাইদ,মশিউর সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা, যা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে ধারণ করে।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ বাবুগঞ্জ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, ফলে এই অঞ্চলের প্রত্যাশিত উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই আগামী দিনে জনগণের ভোট ও শক্তিতে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

সদস্য সচিব আরাফাত মৃধা বলেন, দেশের প্রতিটি সচেতন তরুণকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে-যেখানে থাকবে স্বাধীনতার চেতনা, জনগণের অধিকার ও সামাজিক ন্যায়বিচার। ছাত্রদল নেতারা বলেন,দেশ নায়ক জনাব তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের প্রতিটি জনগণের জন্য সুফল বয়ে আনবে। বাংলাদেশের আপামর জনগণের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ৩১ দফা ঘোষণা করেছেন। তাঁদের বিশ্বাস, এই রূপরেখা বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এদিনের কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাবুগঞ্জে রাজপথে ছাত্রদলের উপস্থিতি এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে, যা এলাকাবাসীর মাঝে নতুন রাজনৈতিক প্রত্যাশার বার্তা পৌঁছে দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com