Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৩:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে টিউবওয়েলের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস, ৬ মাস ধরে চলছে রান্নাবান্না
৩ November ২০২৫ Monday ১:৪৩:১১ AM
Print this E-mail this

পটুয়াখালীতে টিউবওয়েলের পাইপ থেকে বের হচ্ছে গ্যাস, ৬ মাস ধরে চলছে রান্নাবান্না


নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসানোর পাইপ থেকে বের হচ্ছে গ্যাস। গত ছয় মাস ধরে গ্যাস বের হচ্ছে। ওই গ্যাসে রান্নাবান্না চলছে পরিবারের।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে বসানো টিউবওয়েলের পাইপ থেকে অনবরত উঠছে গ্যাসের বুদবুদ। আশপাশের লোকজন কৌতূহলবশত প্রতিদিনই সেখানে ভিড় করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মিজানুর রহমান কয়েক মাস আগে বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পাইপ বসাতেই মাটির নিচ থেকে গ্যাসের প্রবাহ শুরু হয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে দেখা যায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা থামছে না। এরপর ওই গ্যাস পাইপলাইনে এনে রান্নায় ব্যবহার শুরু করেন তারা।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, ‌‘এখান থেকে মাঝে মাঝে পানি গরম ও ভাত রান্না করি। আসলে এটা কীভাবে হচ্ছে বা এটি সত্যিকারের গ্যাস কি না আমরা বুঝি না। ভয়ও পাই যদি এটা বিপজ্জনক হয়!’

প্রতিবেশী মনির মিয়া বলেন, ‘আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। ইউপি সদস্য মাঝে মধ্যে আগুন ধরিয়ে দেখান। যদি এটা সত্যিই গ্যাসের লাইন হয়, তাহলে বিষয়টি পরীক্ষা করা জরুরি।’

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘প্রায় ছয় মাস আগে টিউবওয়েল বসানোর সময় পানি ওঠেনি, বরং বুদবুদ শব্দ শুনেছিলাম। পরে দেখি গ্যাস বের হচ্ছে। তখন থেকে রান্নাসহ কিছু কাজে এটি ব্যবহার করছি।’

বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃর্ধা বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও করেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। আসলে এখানে কী পরিমাণ গ্যাস আছে, তা পরীক্ষা করা দরকার।’

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এটি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com