Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৬:৪৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল
৬ November ২০২৫ Thursday ১:২৬:৫৬ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০২ জন রোগী।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আমতলীতে ২ জন, বামনা ও বেতাগীতে ৩ জন করে ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় ৬ জন রোগী ভর্তি হয়েছেন। জেলার বাকি পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৭ জন ডেঙ্গু রোগী।

এ বছর জেলায় মোট ৯ হাজার ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৪৪ জন, আর বাকি পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯৮৫ জন।

সবশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সদর উপজেলার পর পাথরঘাটা উপজেলার অবস্থান দ্বিতীয়। এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ৯১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন।

এছাড়া বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জন এবং আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনসহ সরকারি হিসাবে জেলায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেলার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘মার্চ মাসে বরগুনায় ডেঙ্গুর হটস্পট ঘোষণা হওয়ার পরও আমরা অন্যান্য জেলার তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এত সংখ্যক রোগী আক্রান্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরকারি হিসাবে ১৫ জন মারা গেছেন। তবে বেসরকারি হিসেবে জেলায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌরসভার সহযোগিতায় সীমিত জনবল নিয়েও আমরা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তা না হলে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারত।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে সকলের সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখা যাবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেতু উপদেষ্টা
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com