Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ৭:৩৮ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » আধা কিমি দৌড়েও প্রাণে বাঁচলেন না বাউফলের ছাত্রদল নেতা
১২ November ২০২৫ Wednesday ১২:৫২:৩৬ AM
Print this E-mail this

আধা কিমি দৌড়েও প্রাণে বাঁচলেন না বাউফলের ছাত্রদল নেতা


অনলাইন নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার গুলশান লেকপাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬নং ওয়ার্ডের ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

জানা গেছে, গুলশানের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাঁচার চেষ্টায় সৌরভ প্রায় আধা কিলোমিটার দৌড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন জানান, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানান, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।

কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না জানতে চাইলে কাওসার জানান, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে কী ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে আশা করছি।

এ বিষয়ে জানতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে আমরা রাত ১২টার দিকে লাশ উদ্ধার করি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে আরও এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

নিহত ছাত্রদল নেতা আহমেদ সাব্বিরের গলায় ফাঁসের চিহ্নসহ মরদেহ উদ্ধার করা হয়। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
আচরণ বিধিমালা সংশোধনে ইসির খসড়া: স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com