Current Bangladesh Time
Monday July ২৭, ২০২৬ ১০:০৬ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
১৩ November ২০২৫ Thursday ৫:৩২:০৮ PM
Print this E-mail this

বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ


বরগুনা প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লক ডাউনে বরগুনায় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। তবে সীমিত পরিসরে বরগুনা-বরিশাল রুটে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক ও শ্রমিকের পক্ষ থেকে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের কারণে তারা বাস ছাড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, ‘এত দামি গাড়ি রাস্তায় নামালে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে অনেক মালিক নিঃস্ব হয়ে যাবেন। পাশাপাশি গাড়ির যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এসব আতঙ্কের কারণেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।’

তবে বিকালের দিকে পরিস্থিতি ভালো দেখা গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, ‘আজ গাড়ি চলাচল এভাবে বন্ধ করে দেবে আমরা বুঝতে পারিনি। অনেক দূর থেকে এসে এখন দেখি বাস ছাড়বে না, আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে।’

বাস মালিক সমিতির সদস্য কবির মিয়া বলেন, ‘আওয়ামী লীগের ডাকা লক ডাউনের কারণে সকাল থেকে আমরা দূরপাল্লার কোনও বাস ছাড়িনি। প্রতিটি বাসের মূল্য অনেক টাকা, সেই বাসে আগুন দিলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। তবে পরিস্থিতি ভালো দেখলে বিকাল থেকে গাড়ি ছাড়া শুরু করবো।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com